দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী বাসের চাপায় গোলাম রসুল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রসুল কচুয়া উপজেলার দোবাড়িয়া গ্রামের মালেক তালুকদারের ছেলে।
জানা গেছে, গোলাম রসুল সকালে বাড়ি থেকে বের হয়ে মোড়েলগঞ্জ উপজেলার জিলবুনিয়া মাদরাসায় মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে সাইনবোর্ড মোড়ে পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহসিন মহসিন আলী বলেন, এ ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যায়। তবে বাসটি আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরএ