দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়া সদরে বন্ধন সরকার নামে পাঁচ বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যা করেছে নানা সুকুমার দাস।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নুনগোলা ইউনিয়নের শশীবদনী গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘাতক নানা সুকুমার দাসকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।
নিহত বন্ধন সদর উপজেলার লাহিড়িপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামের রবি দাসের ছেলে। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়গুলো নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দিন।
তিনি বলেন, একটি ধর্মীয় উৎসবে যোগদানের জন্য কাকলী দাস তার শিশু বন্ধনকে নিয়ে মামা বাড়ি সুকুমারের বাড়িতে যায়। বৃহস্পতিবার সকালে সুকুমার কাঁচি দিয়ে নিজ ঘরে ভাগ্নি কাকলীর ছেলে বন্ধনকে গলা কেটে হত্যা করে। এসময় অপর আরেকটি শিশু জানালা দিয়ে ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার দিয়ে গ্রামবাসীদের জানায়। সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন সুকুমারকে আটক করে পুলিশে খবর দেয়।
ঘটনাস্থলে গিয়ে শিশু বন্ধনের মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে নেওয়া হয়। আটক সুকুমারকে থানায় নেওয়া হয়েছে৷ তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হবে। ঘটনার প্রকৃত কারণ জিজ্ঞাসাবাদে জানা যাবে।
জেবি