দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের ধলার মোড় শহর রক্ষা বাঁধ এলাকায় রাতের আধাঁরে অবৈধ বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
এ সময় আটটি এস্কেভেটর ও ২৩টি ট্রাক জব্দ করেছে প্রশাসন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু কাটার কাজে জড়িতরা স্কেভেটর ও ট্রাকগুলো ফেলে পালিয়ে যায়।
বুধবার (১৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে শতাধিক ডাম্প ট্রাক ও স্কেভেটর দিয়ে পদ্মা নদীর ফরিদপুরের ধলার মোড় এলাকায় শহররক্ষা বাঁধ ঘেঁষে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বালু উত্তোলন করার অভিযোগে পেয়ে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফরিদপুর জেলা প্রশাসন।
ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পুলিশ সদস্যদের পাশাপাশি অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক ট্রাক ও স্কেভেটর ফেলে পালিয়ে যান চালকসহ অন্যান্যরা।
পরে পরিত্যক্ত অবস্থায় ২৩টি ছোট-বড় ড্রাম ট্রাক ও ৮টি স্কেভেটর জব্দ করে আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম জানান, জব্দকৃত ড্রাম ট্রাক ও স্কেভেটরগুলো পুলিশি প্রহরায় রাখা হয়েছে। সকালে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, অপরাধীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জেবি