দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে চাচাতো ভাসুরের বিরুদ্ধে শারমিন বেগম (২৫) নামে এক গৃহবধূর উপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। ওই গৃহবধূকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি এলাকা পরিদর্শন করেছেন বলেও জানান।
এসিড সন্ত্রাসের শিকার শারমিন বেগম জানান, তার বাবা হানিফ মুন্সীকে একটি মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠায় চাচাতো ভাসুর শাহীন মুন্সী। এ মামলা আদালতে গিয়ে দেখভাল করা নিয়ে তাকে হুমকি দেওয়া হয়। বুধবার রাতে শ্বশুর বাড়ীর একটি রুমে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন শারমিন। এসময় চাচাতো ভাসুর শাহীন, তার স্ত্রী ও অপর একজনকে নিয়ে ঘরে ঢুকে তাকে গালমন্দ করে মারধর করে।
এসময় ছেলে চিৎকার দিলে তার গায়ে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. জীবিতোষ বিশ্বাস বলেন, এসিড নিক্ষেপের কারণে তার শরীরের ১০ ভাগ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে সে এখন শঙ্কামুক্ত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এফএইচ