দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ বেইলি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস আটকে রয়েছে।
যার ফলে যান চলাচল বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ এই সড়কে। মঙ্গলবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা থেকে শরণখোলাগামী জিএমএস পরিবহণের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে মোরেলগঞ্জ বেইলি ব্রিজের রেলিংয়ের সঙ্গে আটকে যায়।
ঘটনার পরপরই চালক ও চালকের সহযোগী পালিয়েছন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাসের ধাক্কায় রেলিং ও বেইলি সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। যার ফলে সেতুর দুই পাশে যান বাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। পথচারী, যানবাহন চালক, দূরপাল্লার যাত্রী ও স্থানীয়রা ভোগান্তিতে পড়েছেন।
ঘটনার পর থেকে মোরেলগঞ্জ ও শরণখোলা থেকে খুলনা, ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ঈদ যাত্রার ৬০টি বাস আটকে রয়েছে। এতে ঈদ যাত্রায় কমপক্ষে তিন হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। অনেকে ফিরে গেছেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে সড়ক বিভাগ বলছে, বাসটি উদ্ধারের জন্য পুলিশের র্যাকার পাঠানো হচ্ছে। বাসটি উদ্ধারের পরে সেতুর ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে। তবে আপতত যান চলাচল স্বাভাবিক হবে না বলে ধারণা সড়ক বিভাগের।
শরণখোলা থেকে ঢাকাগামী যাত্রী মইনুল ইসলাম বলেন, সকাল থেকে সেতুর এখানে বসে আছি। কখন যে ঠিক হবে জানি না। আজকে হয়ত আর যেতে পারব না।
পথচারী রবিউল ইসলাম বলেন, রাত তিনটা থেকে যান চলাচল বন্ধ। সেতুর দুই পাশে অনেক গাড়ি জমে গেছে। তবে বাইসাইকেল ও ভ্যান ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে।
মোড়লগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক সুলতান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত যাতে যান চলাচল স্বাভাবিক করা যায় এজন্য আমরা চেষ্টা করছি। সড়ক বিভাগ, পুলিশ, বাস শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যাত্রী ও স্থানীয়দের ভোগান্তি কমাতে আমরা চেষ্টা করছি।
জেবি