দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী হাসি বেগম (২৮)। তাদের গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায়। দেলোয়ার পেশায় পোশাক শ্রমিক ও স্ত্রী গৃহিনী। বর্তমানে তারা আশুলিয়ায় বসবাস করে আসছিল।
স্থানীয়রা জানান, জিরাবো-বিশমাইল সড়ক দিয়ে মোটরসাইকেল আরোহী দম্পতি বিশমাইলের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি কাঠগড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কে