দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় অপর বন্ধু আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার কাকরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এসময় কাকরাইদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন।
তিনি বলেন, এতে আহত হন দুইজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।
কে