দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের বারুনী মহাস্নান উৎসবের প্রথম দিনে নদীর পানিতে ডুবে ধনঞ্জয় (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে বোদা উপজেলার বোয়ালমারী এলাকায় করতোয়া নদীতে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত শিশু ধনঞ্জন জেলার আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার রবি চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ জানায়, শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে উৎসবে অংশগ্রহণ করে। দুপুরে শিশুটিকে নদীর পাড়ে রেখে তার বাবা-মা একত্রে করতোয়া নদীর পানিতে স্নান করতে নামে। এদিকে সকলের অজান্তে শিশুটি নদীর পানিতে নেমে ডুবে যায়। পরে তাকে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।
জেবি