দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর বাদশা গাজী (৬৫) খুন হয়েছেন। পারিবারিক কলহের কারণে ঘরে থাকা বটি দিয়ে কুপিয়ে দেহ থেকে শ্বশুরের মাথা বিচ্ছিন্ন করে দেয় জামাই।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে জামাই মুরাদ আলী (৪০) তার শ্বশুরকে বটি দিয়ে এক কোপ দিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দেয়।
মুরাদ আলীর স্ত্রী তানিয়া বেগমের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, স্ত্রী তানিয়া বেগম ধলইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। এ সুবাদে জামাই মুরাদ আলী শ্বশুর বাড়িতেই থাকতেন। মুরাদ আলীর বাড়ি পার্শ্ববতী নড়াইল জেলায়। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সে তার দুই সন্তানকে নিয়ে বাড়িতে যায়। শুক্রবার দুপুরে সে বাড়ি থেকে সন্তানদেরকে নিয়ে শ্বশুর বাড়িতে আসে এবং ঘরে থাকা বটি দিয়ে শ্বশুরকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে খুন করে। এলাকাবাসী ঘাতক জামাইকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
দীর্ঘ বছর মুরাদ আলী সৌদি আরব চাকরি শেষে বছর খানেক আগে বাড়িতে আসে। বেশ কিছুদিন হলো মুরাদ আলী তার শ্বশুর বাড়ির লোকজনকে দোষারোপ করে আসছিল যে তাকে যাদুটোনা করা হয়েছে। যে কারণে সে সম্প্রতি অস্বাভাবিক আচরণ করে আসছিল বলে তার স্ত্রী তানিয়া বেগম জানিয়েছেন।
ঘটনার খবর শুনে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেবি