দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার কাহালুতে তারাবির নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে রেদোয়ান ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতাঞ্জো গ্ৰামে এ ঘটনা ঘটে।
রেদোয়ান ওই গ্রামের সাদ মিয়ার ছেলে। সে এ বছর দূর্গাপুর এনায়েতউল্লাহ দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
কাহালু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বলেন, নিজ গ্রামের পাতাঞ্জো জামে মসজিদে তারাবির আট রাকাত নামাজ পড়ে বাড়ি ফিরছিল রেদোয়ান৷ এ সময় দুর্বৃত্তরা তাকে ধরে গলাকেটে ও কুপিয়ে হত্যা করে। পরে তার দেহ ধান ক্ষেতে ফেলে রেখে যায়। রাত ১০টার দিকে তারাবির নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রেদোয়ানের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
পুলিশ পরিদর্শক আশরাফুল আলম আরও বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে৷
এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেডএ