• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গাজীপুর

গাজীপুরে আন্দোলনে কারখানার শ্রমিকরা

এম নজরুল ইসলাম, গাজীপুর
  ০২ এপ্রিল ২০২৪, ১৯:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: ফাইল ছবি
ছবি: ফাইল ছবি

গাজীপুরে বকেয়া বেতন, ঈদ বোনাস ও বার্ষিক ছুটির পাওনার দাবিতে একাধিক কারখানার শ্রমিকেরা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২ এপ্রিল) ভোর থেকে মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় শ্রমিকেরা এই কর্মসূচি পালন করছেন। গতকাল সোমবার ভোরে একটি কারখানার শ্রমিকেরা এই কর্মসূচি শুরু করলেও আজ মঙ্গলবার আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা তাদের সঙ্গে যোগ দিয়েছেন।

স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার জরুন এলাকায় কেয়া গ্রুপের একাধিক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। গতকাল সোমবার কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন, ঈদ বোনাস ও বার্ষিক ছুটির পাওনা টাকার দাবিতে আন্দোলনে নামেন। কিন্তু আজ কেয়া গ্রুপের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছে।

গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন। দুই বছরের ছুটির টাকা ও ঈদ বোনাস এখনও পাননি শ্রমিকেরা। এ কারণে গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে কিছু শ্রমিককে শুধু ঈদ বোনাস দেওয়া হয়। দাবি পূরণ না হওয়ায় অন্য শ্রমিকেরা আজ মঙ্গলবার সকাল থেকে কারখানার সামনে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আন্দোলনরত শ্রমিকেরা বলেন, গতকাল সোমবার আন্দোলনের মুখে বিকেলে শুধু কেয়া স্পিনিং মিলের শ্রমিকদের ঈদ বোনাস দেওয়া হয়। এরপরও তারা কর্মবিরতি চালিয়ে যায়। ইফতারের পর স্পিনিং মিলের শ্রমিকদের সঙ্গে কেয়া নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকেরা যোগ দিয়ে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে। রাত ১১টার দিকে রাস্তা থেকে অবরোধ তুলে নেন তারা। কিন্তু মূল ফটকে নাইট শিফটের শ্রমিকেরা অবস্থান নেন। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে সকালের শিফটের শ্রমিকেরা এসে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে। তাদের দাবি, গত দুই বছরের ছুটির টাকা ও ফেব্রুয়ারি মাসের বেতন দিতে হবে।

শ্রমিকেরা আরও বলছেন, স্পিনিং মিলের শ্রমিকদের বোনাস দিয়েছে। আমরা কী অপরাধ করেছি? আমাদের কেন বেতন বোনাস দিচ্ছে না? বকেয়া বেতন, ঈদ বোনাস ও বার্ষিক ছুটির টাকার দাবিতে তারা আন্দোলন করছেন। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শ্রমিক বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় শুধু কেয়া স্পিনিং মিলের কিছু শ্রমিককে ঈদ বোনাস দেওয়া হয়। তাদের বকেয়া বেতন ও অর্জিত ছুটির পাওনা দেওয়া হয়নি। এ কারণে কেয়া গ্রুপের সব কারখানার শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। আজ মঙ্গলবার সকাল থেকে কেয়া নিট কম্পোজিট লিমিটেড ছাড়াও কেয়া স্পিনিং মিলস, কেয়া কটন, কেয়া ইয়ার্ন মিলস, কেয়া ডাইং অ্যান্ড নিটিং এবং কেয়া কসমেটিকস কারখানার শ্রমিকেরাও একই দাবিতে আন্দোলনে অংশ নিচ্ছেন।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, কেয়া গ্রুপের বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন, ছুটির টাকা ও বোনাসের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। অধিকাংশ শ্রমিক কারখানার ভেতরে কাজ বন্ধ করে বসে আছেন। কিছু শ্রমিক কারখানার বাইরে অবস্থান করছেন। মালিক ও শ্রমিক দুই পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তিনি বলেন, হয়তো মালিকপক্ষ আগামী ৭ তারিখের দিকে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ঘটনাস্থল পরিদর্শনে যান আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে। তিনি কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেওয়া শ্রমিকদের সঙ্গে কথা বলেন। শ্রমিকেরা তার কথা শোনার পর শান্তভাবে অবস্থান গ্রহণ করেন। পরে তিনি মালিকপক্ষকেও শ্রমিকদের বকেয়া পাওনা দ্রুত পরিশোধের ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

আরও পড়ুন

দুটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠসহ শ্রেণিকক্ষ ভুট্টা ব্যবসায়ীদের গুদাম ঘর

পুলিশ সুপার আরও বলেন, শ্রমিকদের দাবিটি ন্যায্য ও যৌক্তিক। তারা বেতন, অর্জিত ছুটির টাকা ও বোনাস পাচ্ছেন না। এগুলো দ্রুত পরিশোধ করা উচিত। শ্রমিকেরা কাজ বন্ধ করে সড়কে অবস্থান নিয়েছেন। তবে কারখানার পরিবেশ শান্ত রয়েছে।

এ বিষয়ে জানার জন্য কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. সুমন মিয়াকে ফোন করা হলে তিনি রিসিভ করেও ব্যস্ততা দেখিয়ে কোনো প্রশ্নের জবাব দেননি। বলেন, পরে কথা বলছি।

জেবি

  • গাজীপুর
  • কারখানা
  • শ্রমিক
  • বিক্ষোভ
এ সম্পর্কিত আরও খবর
আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪
আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪
হত্যার বিচার দাবিতে চাঁদপুরে বিক্ষোভ
হত্যার বিচার দাবিতে চাঁদপুরে বিক্ষোভ
সাদপন্থি নেতা জিয়া বিন কাসিম দুদিনের রিমান্ডে
সাদপন্থি নেতা জিয়া বিন কাসিম দুদিনের রিমান্ডে
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।