• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • ঢাকা
  • সাভার

চুরি হওয়া বৈদ্যুতিক মিটার ফেরত পেতে চিরকুটে বিকাশ নাম্বার

শাহিনুর রহমান শাহিন, সাভার
  ২৮ মার্চ ২০২৪, ১৭:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
বৈদ্যুতিক মিটার ফেরত পেতে চিরকুটে বিকাশ নাম্বার (ছবি-দেশ টিভি)
বৈদ্যুতিক মিটার ফেরত পেতে চিরকুটে বিকাশ নাম্বার (ছবি-দেশ টিভি)

শিল্পাঞ্চল আশুলিয়ায় সম্প্রতি বেড়েই চলেছে বৈদ্যুতিক মিটার চুরি যাওয়ার প্রবণতা। একশ্রেণির অসাধু মানুষ রাতে কৃষকের সেচ মিটার ও শিল্প প্রতিষ্ঠানের মিটার খুলে নিয়ে যাচ্ছে এবং মুঠোফোন নাম্বর কাগজে লিখে সাঁটিয়ে দিয়ে যাচ্ছে। আর রেখে যাওয়া নাম্বারে কল করলেই বিকাশে চাওয়া হচ্ছে টাকা। দর-কষাকষি করে টাকা পাঠিয়ে ভুক্তভোগী কেউ কেউ মিটারও ফেরত পাচ্ছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৮ মার্চ) আশুলিয়ার বাইদগাঁও, কবিরপুর, জিরানী বাজার, দরবাড়িয়া, তেলিবাজার, পূর্ব বাইদগাঁও ও চাতৈলভিটি এলাকায় গিয়ে এসব তথ্য পাওয়া যায়। এসব এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, এ পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক থ্রিফেজ মিটার চুরি যাওয়ার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীরা জানান, বিদ্যুৎ অফিস ঘুরে টাকা খরচ করে একটি বৈদ্যুতিক মিটারের সংযোগ পেতে হয় তাদের। আর সে মিটার রাতের আঁধারে কে বা কারা নিয়ে যাচ্ছে। আবার চিরকুটে মোবাইলফোন নাম্বার দিয়ে যাচ্ছে। নাম্বারে কল করলেই দর-কষাকষি করে টাকা দিয়ে মিটার উদ্ধার করা হচ্ছে। তবে রেখে যাওয়া নাম্বারে যোগাযোগ না করলে মিটার চুরির পর আবারও নতুন মিটারের সংযোগ নিতে হয়। আর এতে গুনতে হয় অতিরিক্ত টাকা। বিদ্যুৎ সংযোগ দিতেও হয়রানিতে পড়তে হয় তাদের।

পশ্চিম কবিরপুর গ্রামের বাসিন্দা ইমরান দেওয়ান বলেন, মঙ্গলবার রাতে তার ভাড়া দেওয়া একটা কারখানার বাণিজ্যিক মিটার চুরি করে নিয়ে যায়। মিটার নিয়ে যাওয়ার সময় হাতে লেখা একটি চিরকুটে মোবাইল নাম্বার রেখে যায়। ওই নাম্বারে যোগাযোগ করা হলেই মোটা অংকের টাকা চাওয়া হয়। পরে বাধ্য হয়েই অফিসের মাধ্যমে ওই কারখানায় মিটার সংযোগ দেওয়া হয়।

চাতৈলভিটি গ্রামের নূরুল ইসলাম জানান, এলাকার একমাত্র সেচপাম্পের মিটারটি চুরি হয় গত মঙ্গলবার রাতে। পরের দিন সকালে গিয়ে মিটারের নিচে একটি চিরকুট দেখতে পান। চিরকুটে দেয়া নাম্বারে যোগাযোগ করে দর-কষাকষির একপর্যায়ে ১০ হাজার টাকা দিয়ে মিটার উদ্ধার করা হয়।

এদের মত বাইদগাঁওয়ের সুলতান উদ্দিনের ধান ভাঙ্গানোর মেশিনের মিটার, মুরগী ব্যবসায়ী লোকমান হোসেনের মিটার চুরি করে নিয়ে যায় চোরেরা।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাশফিকুল হাসান "আলোকিত বাংলাদেশ" কে জানান, এটা শুধু এখানেই নয়, দেশের বিভিন্ন অঞ্চলে এ ঘটনা ঘটছে। মিটার নিয়ে গিয়ে নাম্বার রেখে যায়। পরে বিকাশে টাকা দিলেও মিটার ফেরত পাচ্ছে। তবে গ্রাহকের জরুরি সংযোগের প্রয়োজন হলে আমরা দ্রুত মিটারের ব্যবস্থা করা হয়। এছাড়া আইনগত ব্যবস্থাও আমরা নিয়ে থাকি।

আরও পড়ুন

কেমিক্যাল দিয়ে কলা পাকানোর অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা

তিনি আরও বলেন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় প্রায় ৬ হাজার শিল্প গ্রাহক এবং দেড় হাজার সেচ গ্রাহক রয়েছে। এসব প্রতিষ্ঠানের থ্রি ফেজ মিটার চুরিরোধে নিজস্ব ব্যবস্থাপনায় পাহারার ব্যবস্থা করলে চুরি কমবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় এ পর্যন্ত কতগুলো থ্রিফেজ মিটার চুরি গিয়েছে তার কোনো তালিকা নেই। তবে ভুক্তভোগীরা চুরি ঘটনায় দপ্তরে অভিযোগ এবং পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এ চক্রের সঙ্গে জড়িত কাউকে আটক বা চুরি যাওয়া মিটারগুলো উদ্ধার করতে পারেনি।

এফএইচ

  • বৈদ্যুতিক মিটার
  • চুরি
  • বিকাশ নাম্বার
এ সম্পর্কিত আরও খবর
যারা চুরি-লুণ্ঠন করেছে তাদের বিচার হতে হবে: জামায়াত আমির
যারা চুরি-লুণ্ঠন করেছে তাদের বিচার হতে হবে: জামায়াত আমির
সালথা উপজেলা পরিষদ কোয়ার্টারে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি
সালথা উপজেলা পরিষদ কোয়ার্টারে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি
নড়াইলে কালী মন্দির থেকে স্বর্ণালংকারসহ মালামাল চুরি 
নড়াইলে কালী মন্দির থেকে স্বর্ণালংকারসহ মালামাল চুরি 
চুরি-ছিনতাই-খুন বন্ধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই: আইজিপি
চুরি-ছিনতাই-খুন বন্ধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই: আইজিপি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।