দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সাবের গ্রুপের অনুসারী জয়নাল নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত জয়নাল উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, গত রোববার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামে ইউপি চেয়ারম্যান বাবুর ও সাবের আলী গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচজনকে রামেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় সাবের গ্রুপের জয়নাল সকালে মৃত্যুবরণ করে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনায় সাবের গ্রুপের পক্ষে শাহিন আলী ও বাবর গ্রুপের পক্ষে আনোয়ার হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করে।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের জানান, সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
এফএইচ