দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটে শফিকুল আজম খান নামের এক ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড ও ১ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ মার্চ) বিকেলে শহরের শিশু হাসপাতালের বিপরীত পাশে ‘সেবা প্যাথলজি এ্যান্ড কনসালটেশন’ নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে এই দণ্ডাদেশ প্রদান করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার সিফাত মো. ইসতিয়াক ভুইয়া।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশপ্রাপ্ত শফিকুল আজম খান সেবা প্যাথলজি এ্যান্ড কনসালটেশন সেন্টারের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার সিফাত মো. ইসতিয়াক ভুইয়া জানান, শফিকুল আজম খান দীর্ঘদিন ধরে নিজেকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
এই অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী তাকে এক লক্ষ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে তার প্যাথলজির প্রয়োজনীয় অনুমোদন রয়েছে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ডিপি/