দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাড়ির পাশে পুকুরে পড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার চাপরাশিহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলেন- কবিরহাট উপজেলার চাপরাশিহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রামেশ্বরপুর গ্রামের মো. আবদুল হাইয়ের মেয়ে বিবি ফাতেমা (৭) ও ছেলে আবিদ হোসেন (৪)।
স্থানীয় বাসিন্দা আবদুস শহিদ বলেন, সকালে ঘুম থেকে উঠে দুই ভাইবােন বিবি ফাতেমা ও আবিদ হোসেন পুকুরে হাত মুখ ধুতে যায়। এসময় অসাবধাণতা বসে তারা পুকুরে পড়ে যায়। তাদের মা অনেকক্ষণ না দেখে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পুকুরের দিকে যান। তখন তাদের জুতা ভাসতে দেখেন এবং চিৎকার করে বাড়ির সবাইকে ডাক দেন। পরে প্রতিবেশীরা দ্রুত ভাই-বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির পানিতে ডুবে দুই ভাইবােনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠেনাে হয়েছে। ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।
আরএ