• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী

পায়রা বন্দরের ১৪ শূন্য পদে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি

সাঈদ ইব্রাহিম, পটুয়াখালী
  ২৫ মার্চ ২০২৪, ১৯:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষের অধীন অস্থায়ী ভিত্তিতে রাজস্বখাতে সৃজনকৃত ১৪ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ায় সীমাহীন দুর্নীতি, অনিয়মের তদন্ত শুরু করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা-২) শেখ মো. শরীফ উদ্দিন, এনডিসি স্বাক্ষরিত বন্দর চেয়ারম্যানকে দেওয়া এক নোটিশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা যায়, বন্দর কর্তৃপক্ষের অস্থায়ী ভিত্তিতে রাজস্বখাতে সৃজনকৃত ১৪ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ায় সীমাহীন দুর্নীতি, অনিয়ম হয়েছে। উপরোক্ত নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তা, কর্মচারীদের নাম ও পদবীসহ এতদসংক্রান্ত কাগজ পত্রাদির সত্যায়িত অনুলিপি দুই কার্য দিবসের মধ্যে প্রেরণেরর জন্য বলা হয়েছে। ১৯ মার্চ নৌপরিবহন মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত নোটিশ বন্দর চেয়ারম্যানকে প্রেরণ করা হয়।

এদিকে বন্দর কর্তৃপক্ষের নিয়োগ প্রক্রিয়ায় সীমাহীন দুর্নীতি প্রসঙ্গে দুদক, মহাপরিচালক বরাবর অভিযোগ প্রেরণ করেছেন ভুক্তভোগীরা। যাতে বলা হয় বন্দর কর্তৃপক্ষের সৃজনকৃত ১৪ শূন্যপদের এ নিয়োগে সীমাহীন দুর্নীতি অনিয়ম করে নিয়োগ সিন্ডিকেট। বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (সংস্থাপন ও নিয়োগ) ও নিয়োগ কমিটির সদস্য সচিব তায়েবুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের অধ্যাপক ও পরীক্ষা কমিটির সদস্য সচিব ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে গড়ে উঠেছে এ সিন্ডিকেট। তায়েবুর রহমান মোটা অংকের টাকার বিনিময়ে পরীক্ষার্থী বাছাই করে হেলাল উদ্দিনের কাছে পাঠান। আর হেলাল উদ্দিন পরীক্ষা কমিটির সদস্য সচিব হওয়ায় বাছাই তালিকার পরীক্ষার্থীদের সর্বোচ্চ নম্বর দিয়ে থাকেন। এমনকি ভুল হলে খাতায় লিখে দেওয়ার সুযোগ দিয়ে সহকারী পরিচালক (হিসাব), ইঞ্জিন ড্রাইভার, সহকারী ট্রাফিক ইন্সপেক্টর, সিনিয়র একাউন্টস অ্যাসিস্ট্যান্ট, প্রধান সহকারী, ব্যক্তিগত সহকারী, ষ্টেনো টাইপিষ্ট কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সুকানি, অফিস সহায়ক এবং নিরাপত্তা রক্ষীসহ রাজস্ব খাতের ১৪ পদে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে দুই কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য আটক 

এর আগে পায়রা সমুদ্র বন্দরের প্রধান প্রকৌশলী (সিভিল) নাসির উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী (জেটি) মোস্তফা আশিক আলী'র বিরুদ্ধে বিএনপি-জামায়াতের একটি সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশে ঠিকাদারি কাজ ভাগ বাটোয়ারা সংক্রান্ত অনিয়ম ও দূর্নীতির অভিযোগ ওঠে। এ নিয়ে গনমাধ্যমে কথা বলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার। মোতালের তালুকদারের অভিযোগ, বন্দরের প্রধান প্রকৌশলী (সিভিল) নাসির উদ্দিনের আত্মীয় স্বজন ও নির্বাহী প্রকৌশলী (জেটি) মোস্তফা আসিক আলী বিএনপি জামায়াতের কিছু নেতা কর্মীদের নিয়ে সিন্ডিকেট তৈরি করে পায়রা পোর্টের সকল ঠিকাদারি কাজ নিজেদের মধ্যে ভাগ ভাটোয়ারা করে দুর্নীতি ও অর্থ আত্মসাতের মহোৎসব করে যাচ্ছেন। নাসির উদ্দিনের আপন বড় ভাই হাসান মাহমুদ পরিচালিত ওয়াটার বার্ডস লিমিটেড এবং এ বি কোম্পানি নামে দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও তাদের একান্ত সহযোগী স্থানীয় বিএনপি ও সাবেক ছাত্রদলের নেতা লিটন গাজীর মালিকানাধীন মেসার্স নুরজাহান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে বন্দরের সব কাজ সাব কন্ট্রাক্ট দেন। এবং মোস্তফা আশিক আলীর ভাইপো রনি বিশ্বাস, নিজাম বিশ্বাস ও স্থানীয় রিয়াজ তালুকদার, তপন বিশ্বাস, তুহিন মৃধাকে দিয়ে কাজ করিয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, বন্দরের ১৪ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের বিষয়টি তদন্তাধীন রয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা-২) শেখ মো. শরীফ উদ্দিন, এনডিসি এ সংক্রান্ত কাগজ পত্রাদি চেয়েছেন। তদন্তাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এফএইচ

  • নৌপরিবহন মন্ত্রণালয়
  • রাজস্বখাত
  • পায়রা সমুদ্র বন্দর
  • নিয়োগ
  • দুর্নীতি
এ সম্পর্কিত আরও খবর
৯ সাবেক এমপি-মন্ত্রীসহ ১২ জনের দুর্নীতি অনুসন্ধানে দুদক
৯ সাবেক এমপি-মন্ত্রীসহ ১২ জনের দুর্নীতি অনুসন্ধানে দুদক
শেখ হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
শেখ হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
‘জনগণ বিশ্বাস করে জামায়াতের নেতাকর্মীরা দুর্নীতিমুক্ত’
‘জনগণ বিশ্বাস করে জামায়াতের নেতাকর্মীরা দুর্নীতিমুক্ত’
পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু
পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।