দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘টেনশন গ্রুপ’ এবং ‘ডেভিল এক্সো গ্রুপ’ নামে দুই কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১। রোববার দিনগত রাতে মিজমিজি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২০ বছরেরর মধ্যে।
সোমবার (২৫ মার্চ) দুপুরে র্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর সানরিয়া চৌধুরী।
আটকরা হলেন- টেনশন গ্রুপের লিডার রাইসুল ইসলাম সীমান্ত, তার সহযোগি আরিফুল ইসলাম, হুমায়ুন হোসেন, সাজ্জাদ হোসেন, রাব্বি, প্রিতম রোবায়েতি ইসফাক ও ডেবিল এক্সো গ্রুপের সারিব, তার সহযোগি আশিক, নাঈম, তুহিন হোসেন, রোসমান, শাহাদৎ, সৌরভ, মাহিন, তুষার, সৌরভ ও আরিফ।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গ্রেফতারকৃত টেনশন গ্রুপ এবং ডেভিল এক্সো গ্রুপের আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, রাইসুল ইসলাম সীমান্ত টেনশন গ্রুপ-এর দলনেতা এবং মো. সারিব ডেভিল এক্সো গ্রুপ-এর দলনেতা। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় মধ্যরাতে টেনশন গ্রুপের নেতা সীমান্ত ও তার বাহিনীর সদস্যরা বিভিন্ন বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। একইভাবে এক্সো গ্রুপের লিডার সারিবের নেতৃত্বে এলাকায় উঠতি বয়সি ছাত্রদের টার্গেট করে মাদকদ্রব্য সেবনে প্ররোচিত করে তাদের গ্রুপের যোগদান করিয়ে এলাকায় বিশৃঙ্খলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর সানরিয়া চৌধুরী জানান, গ্রেপ্তার আসামিরা রাস্তায় চলাচলরত জনগণের মালামাল ছিনতাই, বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান, মালবাহী ও যাত্রীবাহী পরিবহনে নিয়মিতভাবে ছিনতাই ও চাঁদাবাজি করে থাকে। আসামিরা বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে শক্তির মহড়া বা দাপট প্রদর্শন করে জনমনে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে। এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না।
তিনি জানান, টেনশন গ্রপ- এর দলনেতা রাইসুল ইসলাম সীমান্ত ও সদস্য মো. প্রিতম রোবায়েতি ইসফাক এবং ডেভিল এক্সো গ্রুপ-এর সদস্য মো. আশিক এবং মো. নাঈমের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।
এফএইচ