দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের যুবক ফয়সাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এসময় মামলা থেকে খালাস দেওয়া হয় আরও তিনজনকে। সোমবার (২৫ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অপূর্ব চন্দ্র দাস সোনারগাঁয়ের ঋষিপাড় এলাকার নিতাই চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, ২০২২ সালের ২৬ জানুয়ারি রাতে সোনারগাঁয়ের পিরোজপুরের মামার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় ফয়সাল আহামেদ। এ ঘটনায় তার স্বজনরা থানায় জিডি করলে ফয়সালের খোঁজে নামে পুলিশ ও র্যাব। এসময় তথ্য প্রযুক্তির ব্যবহার করে দুইদিন পর আটক করা হয় অপূর্বকে। পরে তার দেওয়া তথ্যমতে উপজেলার লাহাপাড়া খাল থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপূর্বসহ চার জনের বিরুদ্ধে হত্যা মামলা করে নিহতের মামা। সে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় মামলার প্রধান আসামি অপূর্ব।
আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী সালাউদ্দিন সুইট জানান- পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে ফয়সাল নামেন যুবকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করার অপরাধে আসামি অপূর্বকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলা থেকে খালাস দেওয়া হয়েছে অপর তিনজনকে।
এফএইচ