দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় অবৈধভাবে পরিবহনের দায়ে একটি যাত্রবাহী লঞ্চ থেকে ৩২'শ কেজি মাছ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা। সোমবার (২৫ মার্চ) ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটে কোস্টগার্ড এ অভিযান চালায়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম ইলিশা লঞ্চঘাটে বিশেষ অভিযান চালায়।
এ সময় ঢাকা-ইলিশা রুটের চলাচলকারি যাত্রীবাহী কর্ণফুলী-১৩ লঞ্চে তল্লাশি চালিয়ে ৩ হাজার ২'শ কেজি চিংড়ি, পোয়া ও পাঙ্গাস জব্দ করা হয়। তবে জব্দকৃত মাছের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত মায় উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদরাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এফএইচ