দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর দুই ভারতীয় নাগরিক মা কাজলি দাস (৪৭) ও তার ছেলে প্রান কুমার দাসকে (২৫) ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ আতিকুর রহমান জানান, ২০২৩ সালের ১ নভেম্বর ভারতের চব্বিশ পরগোনা জেলার মথুরা গ্রামের পরান দাসের স্ত্রী কাজলি দাস ও তার ছেলে প্রান কুমার দাস ঝিনাইদাহ জেলার মহেষপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলে পুলিশের কাছে আটক হয়। পরদিন পুলিশ তাদেরকে বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের দায়ে আদালতের মাধ্যমে ঝিনাইদাহ জেলা কারাগারে পাঠায়।
অবৈধ অনুপ্রবেশকারি হিসেবে আদালতের দণ্ডিত সাজার মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা আইসিপি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়।
পতাকা বৈঠকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনমোহন ও গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি ভিটাসি এইচসহ উভয় দেশের থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এফএইচ