দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিআরটিসি যাত্রীবাহী বাসের ধাক্কায় মানিক মিয়া (৪০) নামে ইটভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব কালচোঁ ভূঁইয়া বাড়ি সেলিমের দোকান সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া সুনামগঞ্জের ধীরাই থানার নোগাল গ্রামের মৃত সমর আলীর ছেলে। তিনি স্থানীয় হান্নান মিয়ার ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মানিক মিয়া ব্রিক ফিল্ড সংলগ্ন সেলিম মিয়ার চায়ের দোকানে নাস্তা শেষে রাস্তা পারাপারের সময়ে হাজীগঞ্জ হতে ঢাকাগামী বিআরটিসি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। পরবর্তী আশেপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে বিআরটিসির বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএ