দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরে বেড়েই চলছে মাংসের দাম। গরু খাসির পাশাপাশি মুরগির দামও বেড়েছে। গেল এক সপ্তাহে কেজিতে গরুর মাংস ৫০ টাকা, খাসি ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে।
জেলা প্রশাসনের বেধে দেওয়া দর উপেক্ষা করে মাংস বিক্রেতারা ইচ্ছেমতো দাম নির্ধারণ করে বিক্রি করছেন।
জানা গেছে, ছয় মাস আগে জেলা ও উপজেলা প্রশাসন থেকে গরুর মাংসের দাম কেজি প্রতি ৭০০ টাকা নির্ধারণ করা হয়।
রমজানের এক সপ্তাহ আগে থেকেই হঠাৎ দর বৃদ্ধি শুরু হয় মাংসের বাজারে। বিশেষ করে গরুর মাংস ৬৫০ টাকা থেকে এক লাফে বেড়ে দাঁড়ায় ৭৫০ টাকা।
একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খাসির মাংসের দাম। ৯০০ টাকা থেকে বেড়ে এখন তা ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে সোনালি, ব্রয়লার ও লেয়ার মুরগির দর কেজিতে ২০ টাকা বেড়েছে।
একইসঙ্গে দেশি মুরগির দর কেজিতে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
জেলা শহরসহ বিভিন্ন হাট বাজারের মাংস বিক্রেতারা তাদের ইচ্ছেমতো দর বৃদ্ধি করলেও প্রশাসনের কোনো ভূমিকা নেই।
জেবি