দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহার সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসান শামীম, বীর মুক্তিযোদ্ধা মুনতাজ আলীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।
জেবি