দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রমজানের প্রথম রাতে তারাবির নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন জুয়েল (২৮) নামে এক যুবক। মঙ্গলবার (১২ মার্চ) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকার রেল লাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের গালে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ বলছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না।
জুয়েল উপজেলার সোনাইছড়ির চৌধুরীঘাটা এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে। তিন মাস আগে তিনি বিয়ে করেন।
পুলিশ জানায়, জুয়েল সোমবার (১১ মার্চ) রাতে তারাবির নামাজ পড়তে বের হন। পরে আর ঘরে ফেরেননি। সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। সীতাকুণ্ড থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, কীভাবে মারা গেল তা এখন বলা যাচ্ছে না। নিহতের নাকে রক্ত দেখা যায়। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে সঠিক তথ্য জানা যাবে।
এও