দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
রোববার (১০ মার্চ) কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা হিমাংশু কুমার বিশ্বাস এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
এর আগে গেল ৩১ জানুয়ারি গোপালপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু বক্কর সিদ্দিক মারা গেলে পদটি শূন্য হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১ এপ্রিল মনোনয়নপত্র বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ এপ্রিল। ২৮ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেবি