দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটে পবিত্র রমজান মাসে স্থানীয় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খালিদ হোসেন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাসের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মাদ ছাহেব আলী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকি, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বাগেরহাটের সভাপতি বাবুল সরদার, বাগেরহাট কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার ফখরুল আলম সাহেব, সাংবাদিক আলী আকবর টুটুলসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও বাজার নিয়ন্ত্রণকারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায়, আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। কোনো ব্যবসায়ী ঠুনকো অজুহাতে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করলে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।
জেবি