দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দৈনিক দেশ রূপান্তরের শেরপুরের নকলা সংবাদদাতা সফিউজ্জামান রানাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিয়া উম্মুল বানিনের নির্দেশে উপজেলার ভূমি সহকারী কমিশনার মো. শিহাবুল আরিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে। সোমবার (১১ মার্চ) দুপুরে মুন্সিগঞ্জে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের বঙ্গবন্ধু সড়কে দুপুর ১টা থেকে সাড়ে দেড়টা পর্যন্ত আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সমাবেশে মিলিত হয়ে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছিরউদ্দিন জুয়েলের সভাপতিত্বে জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা বক্তৃতা করেন।
উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সহ-সভাপতি গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল, এনটিভির স্টাফ রিপোর্টার মঈনউদ্দিন সুমন, সচেতন নাগরিক কমিটি সনাকের সদস্য পলাশ কুমার দে, মাইটিভির প্রতিনিধি শেখ মো. রতন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি নাদিম হোসাইন।
জেবি