দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল পৌরসভা ও জেলা পরিষদের জমির মালিকানা দ্বন্দ্বের জেরে বন্ধ থাকা উন্নয়ন প্রকল্পের কাজ দীর্ঘদিন বন্ধ থাকার পর জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা এমপি সমাধানে হস্থক্ষেপে শুরু করেছেন।
রোববার (১০ মার্চ) দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যন ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা এবং নড়াইল পৌরমেয়র আঞ্জুমান আরা, প্যানেল মেয়র কাজী জহিরুল হকসহ সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা এমপি মিটিং শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, জেলা পরিষদ এবং পৌরসভার মধ্যে দির্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের নিরসন করা হয়েছে। একটি জেলার উন্নয়ন করে থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় জেলা পরিষদ ও পৌরসভার মাধ্যমে।
মামলার রায়ের জন্য আমরা অপেক্ষা করব। আদালত যার পক্ষে রায় দিবে উভয়পক্ষ তা মেনে নিবেন। পাশাপাশি উন্নয়ন থেকে আমরা যেন বঞ্চিত না হই এবং কোনো বরাদ্দ যেন ফিরে না যায় সেদিকে আমরা সকলে খেয়াল রাখব।
জানা গেছে, নড়াইল পৌরসভার দুটি প্রকল্পে প্রায় ১৮ কোটি টাকার উন্নয়ন কাজ চলছিল। এসব জমির মালিকানা জেলা পরিষদ দাবি করে। এ নিয়ে জেলা পরিষদ ও পৌরসভার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সবশেষ জেলা পরিষদ আদালতে মামলা দায়ের করলে উন্নয়ন কাজ বন্ধ হয়ে যায়।
জেবি