দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের কঁচা নদীর চরখালী-টগরা রুটের চরখালী প্রান্তে মালবাহী একটি জাহাজের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে ফেরির গ্যংওয়ে। এতে করে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই রুট দিয়ে সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ফলে প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে বেকুটিয়া সেতু দিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। সাধারণ মানুষ ট্রলার যোগে নদী পাড় হতে পারলেও পোহাতে হচ্ছে মারাত্মক ভোগান্তি।
স্থানীয়রা জানায় শনিবার (৯ মার্চ) রাতে কঁচা নদী থেকে বলেশ্বর নামে মালবাহী একটি জাহাজ ঝালকাঠির দিকে যাওয়ার সময় সজোরে ঘাটে থাকা ফেরিটির এক প্রান্ত ধাক্কা দেয়। এতে ফেরির গ্যাংওয়েটি দুমড়ে মুচড়ে যায়।
তবে এ ঘটনায় কোনো হতাহত কিংবা যানবাহনের ক্ষতি হয়নি। তবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে জাহাজটি।
এদিকে দুর্ঘটনার পর থেকেই ক্ষতিগ্রস্ত গ্যাংওয়েটি মেরামতের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দ্রুততম সময়ের মধ্যে মেরামত কাজ শেষ করা হবে।
জেবি