দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার ভেড়ামারায় পানের বরজে লাগা আগুন দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট।
রোববার (১০ মার্চ) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে।
দাউ দাউ করে জ্বলছে আগুন
ভেড়ামারা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রিমান হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রেণে ভেড়ামারা, কুষ্টিয়া, কুমারখালী, মিরপুর, ঈশ্বরদীসহ আশপাশের অঞ্চলের ফায়ার সার্ভিসের টিম কাজ করছ। আগুন দুই কিলোমিটার ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এ পর্যন্ত কয়েক কিলোমিটার পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আশপাশ অঞ্চল থেকে মানুষ ও গবাদিপশু সরিয়ে নেওয়া হচ্ছে। আগুন নেভানো যাচ্ছে না বলে ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানো হয়েছে।
ফায়ার সার্ভিসের সঙ্গে মানুষও আগুন নেভানোর চেষ্টা করছে
ফায়ার সার্ভিস জানায়, ওই এলাকায় পানি নেই। নিজস্ব পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে তারা। প্রচণ্ড বাতাস ও পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি। তবে অনেক পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আগুনের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর কোনো খবর নেই।
জেডএ