দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘দুর্যোগ প্রস্তুতে লড়বো, স্মার্ট বাংলাদেশ গড়ব’ এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা দুর্যোগ ও ত্রাণ শাখার আয়োজনে নড়াইল কালেক্টর স্কুলে এ উপলক্ষে দুর্যোগ প্রস্তুতি মহড়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. মেহেরুনেছা, নড়াইল কালেক্টর স্কুলের প্রধান শিক্ষত উজির আলী প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেবি