দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে ড্রামট্রাক ও বালুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে আবদুর রহিম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় মো. রুবেল (২৭) ও মো. সাগর (২৬) নামে দুইজন আহত হয়েছেন।
রোববার (১০ মার্চ) সকালে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।
মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের ওই হাসপাতালেই চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত আবদুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবদুল হকের ছেলে। আহত রুবেল ওই ইউনিয়নের রতনপুর গ্রামে নুরুল আমিনের ছেলে এবং সাগর একই এলাকার বাসিন্দা।
এদের মধ্যে নিহত রহিম ও আহত সাগর বালুবাহী পিকআপের শ্রমিক ছিলেন। আহত রুবেল ওই পিকআপের চালক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মজুচৌধুরীর হাট থেকে বালু নিয়ে দ্রুত গতির একটি পিকআপ গাড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির আরেকটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা একজনের মৃত্যু ও দুইজন আহত হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এম এ সালাম সৌরভ বলেন, দুর্ঘটনা কবলিত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে একজনকে মৃত পাওয়া যায়। বাকী দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কে