দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ কমিটি নারী উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করে।
শনিবার (৯ মার্চ) শহরের নিউমার্কেটে হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত এ উদ্যোক্তা সম্মীলনে বিভিন্ন বিষয়ে উদ্দীপনামূলক এবং সফল উদ্যোক্তা হওয়ার বিষয়ে বক্তব্য রাখেন স্মার্ট বাংলাদেশ ব্যান্ড এম্বাসেডার, আইটি টাচ উদ্যোক্তা, ওয়েব ডেভেলপার মিনহাজ উদ্দিন, আইএফআইসি পিএলসি শেরপুর ব্রাঞ্চের ঋণদান কর্মকর্তা ওমর সানি, উদ্যোক্তা ও প্রকাশক আবু বকর সিদ্দিক রাজু, শেরপুর লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা আঞ্জুমান আলম লিপি।
জনউদ্যোগ শেরপুরের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, জেলা চালকল মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি লুৎফুন্নাহার, ব্যবসায়ী হারান সাহা, বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী, ব্র্যাক শেরপুর সদর ব্রাঞ্চের ব্যবস্থাপক পঞ্চমী দেব রুমা, সাংস্কৃতিক সংগঠক এসএম আবু হান্নান, আইপি ফেলো সুমন্ত বর্মন এবং নারী উদ্যোক্তা প্ল্যাটফরম উই এর সদস্যসহ বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
জেবি