দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বান্দরবানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের এক কর্মশালায় বক্তারা বলেছেন অস্বচ্ছল কিন্তু যোগ্যতাসম্পন্ন নারী নেতৃবৃন্দ বর্তমান সময়ে নির্বাচন করতে আগ্রহ হারিয়ে ফেলছেন, দলের মূল কমিটিতেও উপেক্ষিত।
ফলে প্রভাবশালীদের সঙ্গে টিকতে না পেরে অধিকাংশ নারীই পিছিয়ে পড়ছেন। এজন্য তাদের সুরক্ষা ও নেতৃত্ব বিকাশে নিজ নিজ দলগুলোই দায়িত্ব নিতে হবে। শুধু অর্থ বরাদ্দই নয়, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও জরুরি মনে করছেন নেতৃবৃন্দ।
শনিবার (৯ মার্চ) দুপুরে বান্দরবানের একটি অভিযান হোটেলে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে নারীর সমধিকার; উন্নয়নের জন্য হোক নারীর প্রতি বিনিয়োগ শীর্ষক এই কর্মশালায় এই কথা বলেন বক্তারা।
এ সময় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, গণমাধ্যম ও সুশীল সমাজেরও দায়িত্ব রয়েছে সকল যোগ্য নারী নেতৃবৃন্দের পক্ষে কথা বলা এবং সমাজে ও দলের কাছে তার ইতিবাচক ইমেজকে প্রচার করা।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাস্টার ট্রেইনার বান্দরবান জেলা বিএনপিরর চনু মং মার্মা।
আর্ন্তজাতিক নারী দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের বান্দরবান পৌর শাখার সাধারণ সম্পাদক ও কাউন্সিলর দিপীকা তঞ্চঙ্গা মন্জু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বান্দরবান উইমেন চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি লালচানি লুসাই, বাংলাদেশ আওয়ামী লীগের ইয়াং ফেলো মুহাম্মদ সাইফুল ইসলাম সনেট, কর্মশালায় দলীয় কার্যক্রম পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান।
সমাপনী পর্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলার সিনিয়র সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান, বান্দরবান জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা, জাতীয় পার্টি বান্দরবান জেলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্ছু, উইমেন চেম্বার অ্যান্ড কমার্সের সহ-সভাপতি উর্মি চৌধুরী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নারগিস সুলতানা, জেলা আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর এ্যা মে চিং, জেলা মহিলা দলের সহ-সভাপতি সারাবান তাহুরা, রুবি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উ মে চিং লামা, জাতীয় পার্টির ইয়াং ফেলো সাংবাদিক মোহাম্মদ আলী, সাংবাদিক রিমন পালিত, সাংবাদিক তুহিন হোসেন, সাংবাদিক আবুল বাশার নয়ন, গ্রাউসের প্রতিনিধি চিন্ময় মুরং, আশিকার প্রতিনিধি মিন্টু চাকমা।
জেবি