দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটিতে শিশু কিশোরদের নিয়ে চারটি বিভাগে নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি শাখা আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলার সভাপতি মনসুর আহম্মেদর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহ এমরান রোকনের সঞ্চালনায় এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল মাওলা, প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সদস্য মো. আবু তৈয়বসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতায় চারটি বিভাগে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
জেবি