দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বসতঘরে আগুন লেগে ঘুমন্ত এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মার্চ) ভোর রাতে উপজেলার হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ললিতা বালা দাস (৮০) হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ললিতা বালা দাস বসতঘরে একা থাকতেন। তার দুই ছেলে পরিবার নিয়ে ওমান থাকেন। ভোর রাতের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। এ সময় ঘুমন্ত অবস্থায় ললিতা আগুনে পুড়ে মারা যায়।
হাতিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মেহেদী হাসান ভূঁঞা বলেন, ভোর সাড়ে ৫টার দিকে খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অভিযানে বসতঘর থেকে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, পুলিশে ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএ