দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘করব কাবিং খেলার ছলে, স্মার্ট বাংলাদেশ গড়ব বলে’ এই স্লোগান নিয়ে বাগেরহাটে ৫ দিনব্যাপী জেলা কাব স্কাউট ক্যাম্পপুড়ি শুরু হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) বিকেলে খানজাহান আলী কলেজ মাঠে এই ক্যাম্পপুড়ির উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ এমপি।
জেলা প্রশাসক মো. খালিদ হোসেনের খালিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সভাপতি ও যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দোকার আছিফ উদ্দিন রাখি, বাগেরহাট জেলা স্কাউটস কমিশনার মো. আসাদুল কবির, অধ্যাপক বুলবুল কবির, শেখ হায়দার আলী বাবুসহ স্কাউটসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্যাম্পপুড়িতে ৯টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর ৫০টি ইউনিট অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬ থেকে ১১ বছর বয়সী ৩০০ জন শিক্ষার্থীকে কিচির মিচির, আপনঘর, জ্ঞান জিজ্ঞাসা, কাব কার্নিভাল ও খেলার জগৎ শেখানো হবে। এই ক্যাম্পুড়ি সম্পন্ন করার জন্য স্কাউটের একশ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
জেবি