দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ নগরে দুটি তুলার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকান দুটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্টেশন এলাকার মহারাজা রোডে মেসার্স আল মদিনা মেট্রেস ও কামাল মেট্রেস নামক দোকানে এই দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে লেপ, তোষক ও বালিশ তৈরি করে বিক্রি করা হতো। অগ্নিকাণ্ডে দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিপুলসংখ্যক উৎসুক জনতা ঘটনাস্থলে এসে জড়ো হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জেবি