দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার মীরের বাজার এলাকায় সিমেন্টবাহী কাভার্ডভ্যানের চাপায় রিমন বড়ুয়া নামে এক মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে মীরের বাজার এলাকার পূবাইল সেন্ট্রাল কলেজের সাইন বোর্ডের পূর্ব পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিমন বড়ুয়া (২৯) চট্টগ্রাম জেলার পটিয়া থানার ভান্ডারগাঁও গ্রামের ননী বড়ুয়ার ছেলে। তিনি মেঘনা সিমেন্ট কোম্পানির কালীগঞ্জ-টঙ্গী এরিয়ায় চাকরি করতেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুজ্জামান বলেন, দুপুরে মোটরসাইকেল আরোহী রিমন বড়ুয়া কালীগঞ্জ থেকে জয়দেবপুরের দিকে যাচ্ছিলেন। পূবাইল সেন্ট্রাল কলেজের সাইন বোর্ডের পূর্ব পাশের রাস্তায় পৌঁছলে পেছন দিক থেকে একটি কাভার্ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যান চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেবি