দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খানকে কালিয়াকৈর থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার (৬ মার্চ) দুপুরে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে তিনি এ মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন।
জেলা বিএনপি সূত্র জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন চলাকালে গত বছর অক্টোবর মাসে গাজীপুরের কালিয়াকৈর থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
এতে হুমায়ুন কবীর খানসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলার অন্য আসামিরা জামিনে রয়েছেন। ইতোপূর্বে অপর এক রাজনৈতিক মামলায় হুমায়ুন কবীর খান প্রায় ছয় মাস কারাভোগ করেন।
জেবি