দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় পূর্ব পরিকল্পিতভাবে সিএনজি অটোরিকশাচালক মো. নাজমুল হাসানকে (১৪) জবাই করে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
বুধবার (৫ মার্চ) দুপুরে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা চতুর্থ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণাকালে কাঠগড়ায় দণ্ডপ্রাপ্ত আসামি মো. সুমন মিয়া, মো. সোহেল মিয়া ও আবুল বাশার আদালত উপস্থিত থাকলেও অপর আসামি মো. শিহাব মিয়া অনুপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৬) ও মৃত আলম মিয়ার ছেলে মো. শিহাব মিয়া (২০), একই উপজেলার নয় কামতা গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে মো. সোহেল মিয়া (২৮)।
অপর আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত আসামি হলেন একই উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে আবুল বাশার (৩৮)।
এ ঘটনায় নিহত সিএনজি অটোরিকশা চালক নাজমুল হাসানের বাবা মো. আবদুর রব বাদী হয়ে তিনজনকে আসামি করে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ অক্টোবর বিকেলে মো. নাজমুল হাসান সিএনজি চালানোর উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি। পরে মারফতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় তার ছেলে নাজমুলকে জবাই করে সিএনজিটি নিয়ে যায়। মামলায় পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি সুমন মিয়া ও আবুল বাশারকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার এসআই নজরুল ইসলাম আসামির বিরুদ্ধে ২০১৫ সালের ৮ এপ্রিল চার্জশিট দাখিল করেন। ২০১৬ সালের ১০ অক্টোবর উল্লেখিত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করে রাষ্ট্রপক্ষে ১১জন সাক্ষ্য ও যুক্তিতর্ক শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট জাকির হোসেন। রায়ে কপি হাতে পেয়ে শিগগিরই উচ্চ আদালতে আপিল করবেন।
জেবি