দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চামড়া প্রক্রিয়াকারক প্রতিষ্ঠানকে কুরবানির ঈদ পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের সহনশীল অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
বুধবার (৬ মার্চ) বিকেলে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরী সম্মেলন কক্ষে কারখানা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি এ সময় সাংবাদিকদের বলেন, আমরাও চাই চামড়া শিল্পে সম্ভাবনা আছে। তবে সেটাকে আমরা বাস্তবে দেখতে পাইনি । মানুষের ক্ষতি, জনসংস্থানের ক্ষতি বা পরিবেশ ক্ষতি হবে এমন কোনো লাইসেন্স দেওয়া হবে না। খুব দ্রুত এই ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপগুলো কী হবে সেটা আমরা আরও আলোচনা করে একটা সিদ্ধান্তে আসব। চামড়া শিল্প নগরীর জন্য কারখানা কর্তৃপক্ষকে সীমিত ও সহনশীল অনুমোদন দেওয়া হবে। তবে সেটা কুরবানির ঈদ পর্যন্ত।
বৈঠকে প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর উপস্থিতিতে কারখানা মালিকদের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, চামড়া শিল্প নগরী নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসব। ইতোমধ্যে চায়না যে প্রতিষ্ঠান কাজ অসমাপ্ত রেখেই চলে গেছে তাদের পাওনা আটকে দেওয়া হয়েছে। এখন আমাদের যেটা আছে আমাদের তার মধ্যে কাজ চালিয়ে যেতে হবে। আমাদের পরিবেশ রক্ষা করে আমাদের এই পরিকল্পনাগুলি গ্রহণ করতে হবে।
আপনারা জানেন কুরবানি চলে আসেছে। কুরবানির আগে এসব সমস্যার সমাধান করা খুব বেশি সম্ভব নয়।
আমরা আপাতত কারখানা মালিকদের সার্টিফাই করব সেখানে মাননীয় পরিবেশমন্ত্রী এখন রাজি হয়েছেন ।
এছাড়া কোনো চামড়া কারখানা প্রতিষ্ঠান যদি নিজস্ব খরচে ইটিপি প্ল্যান্ট করতে চায় সে ক্ষেত্রে তাদের সহযোগিতা করা হবে। যা আগে করা যেত না।
এর আগে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন সাংবাদিকদের বলেন, এই চামড়া শিল্পকে অগ্রাধিকার দিয়ে সবাইকে নিয়ে কাজ করা হবে। আমরা এখানে চূড়ান্ত কোনও সিদ্ধান্তের জন্য বসিনি। আমরা সরজমিনে দেখার জন্য এসেছি। কী করা যায় সেটার সমস্যার সমাধানের জন্য।
জেবি