দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় পৃথক দুটি এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামের অটোচালক মো. আকবরের মেয়ে রাফিয়া (৩) ও পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের মাইনুদ্দিলের মেয়ে তানহা (৯)। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, বাড়ির উঠানে খেলা করছিলো শিশু রাফিয়া। এ সময় পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে দুপুর ১ টার দিকে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মারা যায় আরেক শিশু তানহা।
নিহতের স্বজনরা জানান, সঙ্গীদের সঙ্গে মাছ ধরতে গিয়ে পুকুরে যায় তানহা। ঘটনার কিছুক্ষণ পর তাকেও হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে শিশু দুটির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।
জেবি