দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান এ জেট এম সাখাওয়াত হোসেন (৬৭) নিহত হয়েছেন। সোমবার (৪মার্চ) সকালে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে দুপুরের দিকে তার মৃত্যু হয়।
নিহত চিকিৎসক এ জেড এম সাখাওয়াত হোসেনের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান জানান, সার্জারি বিভাগের প্রধান এ জেড এম সাখাওয়াত হোসেন আজ সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে প্রাইভেটকার নিয়ে কর্মস্থলে আসছিলেন। মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে এসে তার বহনকারী প্রাইভেটকারটিকে সজরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্নু মেডিকেল হাসপাতালে আনা হয়। মাথা, কান, নাক দিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হওয়ায় তাৎক্ষণিক ৬ ব্যাগ রক্ত দেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বেলা সাড়ে ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা পাঠানো হয়। দুপুর দেড়টার দিকে এভারকেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এফএইচ