দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামে অভিজাত হোটেল দ্য পেনিনসুলায় একজন পোল্যান্ড নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) সকালে নগরীর জিইসি মোড়ের এই হোটেলটির ৯১৫ নং কক্ষের বিছানায় পড়ে ছিল তার মরদেহ। বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম নগরের কোতোয়ালি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নোবেল চাকমা।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। কী কারণে তার মৃত্যু হয়েছে তাও জানা যায়নি। মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান নোবেল চাকমা।
এফএইচ