দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির কাউখালী উপজেলায় মিনি ট্রাক খাদে পড়ে দুইজন নিহত এবং ২০ আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের বগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসে। তবে হতাহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহর থেকে একদল নির্মাণ শ্রমিক কাপ্তাই উপজেলায় সড়ক ঢালাইয়ের কাজে যায়। এরপর ওইদিন রাতে মিনি ট্রাক করে রাঙামাটিতে আসার পথে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বগাপাড়া এলাকায় ট্রাকটি পাহাড়ি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরও ২০ শ্রমিক।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেবি