দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রঙ মিশ্রিত, নষ্ট, মেয়াদোত্তীর্ণ ও নোংরা পরিবেশে মিষ্টি জাতীয় খাবার তৈরির অভিযোগে মিষ্টি কানন নামে এক দোকানিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর হাসান।
তিনি জানান, রঙ মিশ্রিত, মেয়াদ নেই, নষ্ট খাবার খাওয়ানো, নোংরা পরিবেশে খাবার তৈরি ও লেবেল ছাড়া মিষ্টি, দই বাজারজাত করার অভিযোগে গাঙ্গিনারপাড় মিষ্টি কানন দোকানের মালিককে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল দেওয়া হয়।
এ সময় মুনতাসীর হাসান আরও বলেন, বিভিন্ন সময় খাদ্যে ভেজাল মেশানোর বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করতে সেমিনার করানো হয়। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী এই ধরনের কাজ করে থাকে। তাদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে সহায়তা করেন র্যাব-১৪ ময়মনসিংহের সদস্যরা।
জেবি