দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের মোল্লাহাটে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মোল্লাহাট উপজেলার সাগর ফিলিং স্টেশনের পূর্ব পাশে নওয়াপাড়াগামী একটি পিকআপ থেকে এই গাঁজা জব্দ করা হয়।
আটকরা হলেন, চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার করিবাগান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আবুল হোসেন (৩২) এবং উদিয়া পাথর গ্রামের রমজান আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩০)।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, মাদক কারবারিরা মূলত বাগেরহাটকে রুট হিসেবে ব্যবহার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। মামলা দায়ের পূর্বক দুই মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেবি