দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাট সদর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় শেফালী বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাদসার দিওর হরিপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেফালী বেগম জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শেফালী বেগম নিজ বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁঠাল গাছের পাতা পাড়ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ওই নারীকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।
আরএ