দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নৌ পুলিশের নিয়মিত টহলে একটি ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মেঘনা নদীর জহিরাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুজজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন মনির হোসেন (৩০), মানিক হোসেন (২২) ও মো. কাঞ্চন (৩০)। তাদের সবার বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর থানায়।
অভিযান পরিচালনা করা নৌ পুলিশের উপপরিদর্শক মো. মানিক মিয়া জানান, মেঘনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনার সময় জহিরাবাদ এলাকায় একটি ট্রলারে করে তিন জন যাত্রীকে যেতে দেখা যায়। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্পিডবোটে নিয়ে গতি রোধ করে ট্রলার তল্লাশি করা হয়। এ সময় তিনটি সাদা বস্তাভর্তি ব্যাগ পাওয়া যায়। বস্তা খুলে এর মধ্যে থাকা টেপ মোড়ানো ১১টি প্যাকেটে ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়। একই সময়ে আটক করা হয় গাঁজার সঙ্গে থাকা তিন ব্যক্তিকে এবং জব্দ করা হয় বহনকাজে ব্যবহৃত ট্রলার।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুজজ্জামান বলেন, জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক ৫ লাখ ২৮ হাজার টাকা। আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়েরের পর তাদের চাঁদপুর আদালতে পাঠানো হবে। নৌপথের নিরাপত্তায় নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেবি